লক্ষ্য
১. সংস্কৃতি চর্চা: স্থানীয় ও জাতীয় সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখা এবং সদস্যদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা।
২. প্রতিভা বিকাশ: সদস্য ও যুব সমাজের সৃজনশীল প্রতিভা বিকাশে সহযোগিতা করা। যেমন—গান, নৃত্য, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড।
৩. অনুষ্ঠান আয়োজন: জাতীয় দিবস, বর্ষবরণ, সাংস্কৃতিক উৎসব, আনন্দ আয়োজন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা।
৪. দেশ–বিদেশ ভ্রমণ: সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে দেশ-বিদেশে শিক্ষা, বিনোদন ও সাংস্কৃতিক ভ্রমণের আয়োজন করা।
৫. সামাজিক সচেতনতা: সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা সৃষ্টি করা।
৬. স্বাবলম্বী ও স্বনির্ভরতা: সদস্যদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি করা।
৭. বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা: সকল বয়সী সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা এবং সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতা গড়ে তোলা।
উদ্দেশ্য
১. বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি: সকল বয়সী সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা।
২. পারস্পরিক সহযোগিতা: সদস্যদের সুখে-দুঃখে, প্রয়োজনে ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
৩. সাংস্কৃতিক চর্চা: সাহিত্য, সংগীত, শিল্প, শিক্ষা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা।
৪. স্বনির্ভরতা অর্জন: সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি করা।
৫. জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়: বিভিন্ন পেশা ও বয়সের মানুষের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান পরস্পরের সঙ্গে বিনিময়ের মাধ্যমে উন্নয়নের সুযোগ সৃষ্টি করা।
৬. সামাজিক দায়িত্ববোধ: সমাজের কল্যাণে সদস্যদের অংশগ্রহণ ও মানবিক কার্যক্রমকে উৎসাহিত করা।
৭. সুস্থ বিনোদন ও মিলনমেলা: সকল বয়সী মানুষের জন্য আনন্দময়, নিরাপদ ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা।
সদস্য হওয়ার যোগ্যতা
১. ফ্রেন্ডস বন্ড ক্লাবের আদর্শ, উদ্দেশ্য ও নীতিমালার প্রতি আস্থাশীল যেকোনো নাগরিক নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে ক্লাবের সদস্য হতে পারবেন।
২. আবেদনকারীকে ক্লাবের গঠনতন্ত্র, নিয়ম-শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ মেনে চলতে সম্মত হতে হবে।
৩. সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে ক্লাবের ভাবমূর্তি, সামাজিক মূল্যবোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
৪. সদস্যপদের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ এবং প্রযোজ্য সদস্য ফি প্রদান করতে হবে।
৫. সদস্যপদ প্রদান বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে ক্লাবের নির্ধারিত কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।